কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদধারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘এমবিএ ইন ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স’ প্রোগ্রামে কওমি শিক্ষার্থীদের ভর্তির বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইসলামিক ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স, শরিয়াহ অডিট, কমপ্লায়েন্স ও তাকাফুল খাত দ্রুত বিকশিত হচ্ছে। এসব খাতে দক্ষ পেশাজীবীর চাহিদাও বাড়ছে। কওমি শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহের জ্ঞানের সঙ্গে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রাতিষ্ঠানিক শিক্ষা যুক্ত করতেই এই প্রোগ্রামটি সাজানো হয়েছে।সংশ্লিষ্টরা জানান, দাওরায়ে হাদিসের সনদ ব্যবহার করে ইতোমধ্যে প্রায় ৩২ জন শিক্ষার্থী এই মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করছেন।এই ডিগ্রি অর্জনের মাধ্যমে দেশের বিভিন্ন ইসলামিক ব্যাংক ও বড় করপোরেট প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডে কাজ করার পাশাপাশি শরিয়াহ অ্যাডভাইজর হিসেবেও পেশাগত সুযোগ তৈরি হতে পারে।ইস্টার্ন ইউনিভার্সিটির এই প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসজ্জিত ক্যাম্পাস, ওয়েবভিত্তিক লাইব্রেরি এবং বিনামূল্যে যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট সুবিধা। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কোর্সটি।দাওরায়ে হাদিস পাস করা শিক্ষার্থী, ইসলামী ব্যাংকে কর্মরত পেশাজীবী এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করতে আগ্রহীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।ভর্তির যোগ্যতা, কোর্সের সময়কাল ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ০১৬৪০৫২৩৫৬৬ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
/বিএসএস