• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম


নোবেল জয়ের খবর পেয়েও সন্তানের স্কুল লাঞ্চ বানালেন স্ট্যানফোর্ডের বিজ্ঞানী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৮:৪৫ পিএম

নোবেল পুরস্কার জয়ের মতো ঐতিহাসিক সুখবর পাওয়ার পরও নিজের দৈনন্দিন দায়িত্ব ভুলে যাননি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্ল ডেইসেরথ। নোবেল জয়ের খবর পাওয়ার পরও সন্তানের স্কুলের লাঞ্চ তৈরি করে দিয়েছেন তিনি।বিজ্ঞান জগতে এমন বিরল স্বীকৃতির মুহূর্তে অনেকের জীবনযাত্রায় ব্যতিক্রম তৈরি হলেও ডেইসেরথের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। নোবেল পুরস্কার জয়ের আনন্দের পাশাপাশি তিনি পালন করেছেন পরিবারের প্রতি নিজের স্বাভাবিক দায়িত্বও।স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী নিউরোসায়েন্স ও মনোরোগবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। নোবেল পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাওয়ার পরও সন্তানের জন্য স্কুল লাঞ্চ তৈরি করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।ঘটনাটি যেন মনে করিয়ে দেয়—বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলেও পারিবারিক জীবনের ছোট ছোট দায়িত্বগুলো অনেকের কাছেই সমান গুরুত্বপূর্ণ। নোবেলজয়ী বিজ্ঞানীর এমন স্বাভাবিক ও মানবিক মুহূর্তই তাই আলাদা করে আলোচনায় এসেছে।

/বিএসএস