মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদার’ প্রয়োজন নেই: পেজেশকিয়ান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ‘পাহারাদার’ বা নিয়ন্ত্রকের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওয়াশিংটনের উদ্দেশে দেওয়া এক কঠোর বার্তায় তিনি এ কথা বলেন।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পুলিশম্যানের প্রয়োজন নেই।’তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা এই অঞ্চলের প্রধান শক্তিধর দেশ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।পেজেশকিয়ান আরও বলেন, নানা ধরনের অবিচারের শিকার হলেও ইরান যুদ্ধ বা সংঘাতের ধারাবাহিকতা চায় না। শান্তিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।তিনি বলেন, ‘আমাদের জনগণ নানাবিধ অবিচারের শিকার হওয়া সত্ত্বেও আমরা যুদ্ধ বা এর ধারাবাহিকতা—কোনোটিই চাই না। শান্তিই আমাদের কাছে অগ্রাধিকার।’
/বিএসএস