• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম


‘ইরানের অনুমতি ছাড়া হরমুজে কোনো জাহাজ পার হতে পারবে না’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ১:০৮ এএম

ইরানের অনুমতি ও সরাসরি তদারকি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের ‘খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের’ এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে জানিয়েছেন, অতীতের মতোই হরমুজ প্রণালী এখনো পুরোপুরি ইসলামিক রিপাবলিক অব ইরানের পরিচালনা ও নিয়ন্ত্রণে রয়েছে।তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি এবং সরাসরি নজরদারি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই প্রণালী দিয়ে নিরাপদে পার হতে পারবে না এবং পার হবেও না।বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক জাহাজ চলাচলের দাবির বিপরীতে ইরানের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

/বিএসএস