যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি।বুধবার (১২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নকদি বলেন, চলমান সংঘাতের মধ্য দিয়ে মার্কিন সামরিক বাহিনী সম্পর্কে ইরানের ধারণায় পরিবর্তন এসেছে। তার দাবি, বাস্তবে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের প্রত্যাশার তুলনায় অনেকটাই দুর্বল।নকদি বলেন, এখন পর্যন্ত ইরানই বিজয়ী এবং ভবিষ্যতেও এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ইরানের অভিজ্ঞতাও তত বাড়ছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ইরানের ছিল না। তবে গত পাঁচ মাসের সংঘাতের মাধ্যমে সেই অভিজ্ঞতা অর্জন করেছে দেশটি।একই সঙ্গে এই সময়ের মধ্যে মার্কিন বাহিনীর বিভিন্ন দুর্বলতাও পর্যবেক্ষণ করেছে ইরান বলে দাবি করেন নকদি।
/বিএসএস