যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ৩০০ শিশু নিহত২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চললেও এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে।ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদ এক বিবৃতিতে বলেন, ‘যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন করে শিশু নিহত হচ্ছে, তা শিশুদের প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’তিনি জানান, দখলদার ইসরায়েলি হামলায় একই সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর।বিবৃতিতে বলা হয়, গাজার শিশুরা এখনও সেই সহিংসতার অবসানের অপেক্ষায় রয়েছে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও উপত্যকার শিশুদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি।ইউনিসেফ আরও জানায়, গাজা উপত্যকাজুড়ে শিশুরা তীব্র অপুষ্টি, বিভিন্ন রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো সংকটের মুখোমুখি হচ্ছে।
/বিএসএস