• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম


তুরস্ক-পাকিস্তান পাশে থাকলেও সৌদিকে বাঁচাতে পারবে না: ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ১০:৪১ এএম

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি দেশটিকে নিরাপত্তা দিতে পারবে না বলে মন্তব্য করেছে ইরান। শুক্রবার (৭ আগস্ট) মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তি সইয়ের পর ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সৌদি আরবকে সতর্ক করে বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা ‘কাগুজে চুক্তি’ দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।তিনি সৌদি নেতৃত্বকে নিজেদের নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, অন্য দেশের ওপর নির্ভর করে নিরাপত্তা চাওয়ার পরিবর্তে নিজেদের নীতির সংস্কার করা উচিত।সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই চুক্তি এমন সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন চুক্তিতে তিন দেশের যেকোনো সদস্য আক্রান্ত হলে অন্য দুই দেশও সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে।

চুক্তিটিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য হামলা ঠেকানোর একটি যৌথ উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও ইরানের পক্ষ থেকে এটিকে সৌদি আরবের নিরাপত্তার জন্য কার্যকর সমাধান হিসেবে মানতে অস্বীকৃতি জানানো হয়েছে।

/বিএসএস