• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম


ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৭:৫৯ পিএম

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইরানেরফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান হামলা ও মানবিক সংকট আর উপেক্ষা করার সুযোগ নেই। এ পরিস্থিতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি ও অব্যাহত সামরিক অভিযান গভীর উদ্বেগের বিষয়। দেশটি জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।তেহরান আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং গাজায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দিতে আন্তর্জাতিক চাপ বাড়ানো জরুরি। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে ইরান।

/বিএসএস