• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৪ এএম


ভারতে মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ২:৫০ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ দেশটির প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মানবিক নীতি এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারত তার দীর্ঘদিনের নীতি অনুসরণ করছে, যার আওতায় দেশটির ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয় না।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুপারিশ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্কের সংবেদনশীল বিষয়গুলো মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে সতর্কতার সঙ্গে পরিচালনার সুপারিশ করেছে।একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশিদের জন্য আবারও পর্যটক ভিসা চালু করে ভারত।গঙ্গা চুক্তি নবায়নের আহ্বানসংসদীয় কমিটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি নবায়নের ক্ষেত্রে হালনাগাদ জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও গুরুত্বপ্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকেও ভারতের কূটনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অব্যাহতভাবে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

/বিএসএস