হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, এ হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ অনুযায়ী, পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয় বলে দাবি করেছে দলটি।
তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
/এএসএফ