• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ এএম


সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৯:৫০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসনের মধ্যে ১১টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ইতোমধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।
শুক্রবার দলের এক সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি একজনসহ পূর্ণাঙ্গ ১১ জনের তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।
এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।
দলীয় কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করতে অভ্যন্তরীণ আলোচনা ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।