• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম


আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৩:৫৩ পিএম

০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সেই তারিখে ফল প্রকাশ করা হয়নি।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

/এসএন