• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম


হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণায় তেলের দামে বড় পতন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৮:৫৫ পিএম

ইরানের ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানানোর পরই বাজারে এই প্রতিক্রিয়া দেখা যায়।
ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলারের ওপরে থেকে নেমে ৯০ ডলারের নিচে চলে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক এনওয়াইমেক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এর আগে সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় ৭০ ডলারের নিচে। মার্চের শুরুতে তা ১০০ ডলারের ওপরে উঠে যায় এবং একই মাসের শেষের দিকে ১১৯ ডলারেরও বেশি পর্যন্ত পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে।

সোর্সঃ বিবিসি