জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না। তার দাবি, ওই অনুচ্ছেদে সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের বিরুদ্ধে বর্তমানে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই।রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।আখতার হোসেন বলেন, “সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিনের গ্রেফতার ঠেকানো যাবে না।
৫১ অনুচ্ছেদে সাহাবুদ্দিনের গ্রেফতারের বিরুদ্ধে কোনো ধরনের সুরক্ষা আর অবশিষ্ট নেই।”বক্তব্যে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি সবকিছু দলীয়করণের চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনকেও দলীয়করণের উদ্যোগ শুরু হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, মো. আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
এছাড়া জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে একই দিন ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায়ও ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
/বিএসএস