• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ এএম


শাওন,ফেরদৌস, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৫:৪০ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগপত্রে দাবি করা হয়েছে, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে প্ররোচনা, সমর্থন, সহযোগিতা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উসকানি দিয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।উল্লেখ্য, অভিযোগ দাখিল করা হলেও এ বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখনো কোনো তদন্তের ফলাফল বা অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। অভিযোগের বিষয়গুলো তদন্তের পর পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

/বিএসএস