৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলচলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ জুলাই প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সাধারণত শিক্ষা বোর্ডগুলোর চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে সরকারের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। অনুমোদন মিললে নির্ধারিত দিনেই একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
/বিএসএস