• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:০২ এএম


স্ত্রীর তথ্যের ভিত্তিতে স্বামীর বাড়িতে পুলিশের অভি/যান, উদ্ধার বিপুল দেশীয় অ/স্ত্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১০:০৩ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় ফাঁড়ি পুলিশের একটি দল ওই এলাকার বাসিন্দা আবুল হোসেন সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

ঘটনার পর অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মাছ ধরার জন্য নদীতে গিয়েছেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘আমার স্বামী এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ গিয়ে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্য তিনি এ ধরনের ঘটনা সৃষ্টি করতে পারেন। তারপরও বিষয়টির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

/এসএন