• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


ইরানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৫:১২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চলমান পরিস্থিতির মধ্যেই ইরান দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে।

আগামী ২১ এপ্রিল থেকে দেশটির সব স্কুলে অনলাইনে ক্লাস চলবে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্কুল পর্যায়ের সব বিভাগ ও শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই দূরশিক্ষণ (রিমোট লার্নিং) ব্যবস্থা চালু থাকবে। ফলে সারা দেশের শিক্ষা কার্যক্রম আপাতত ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলাকালে ইরানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাসও বন্ধ রাখা হয়েছিল।