• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম


রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু,সাপ হাতে নিয়েই হাসপাতালে ছুটলেন স্বজনরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম

ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপটিকেও পলিথিনে ভরে হাসপাতালে নিলেন স্বজনরাফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে আহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু। তবে ঘটনাটির সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল, শিশুটিকে হাসপাতালে নেওয়ার সময় কামড় দেওয়া সাপটিকেও ধরে পলিথিনে ভরে সঙ্গে নিয়ে যান তার স্বজনরা।

জানা গেছে, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামে পদ্মা নদীর পাড়ে খেলছিল শিশু নূরুন্নাহার। এ সময় একটি বিষাক্ত রাসেল ভাইপার তার পায়ে ছোবল দেয়। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় এক হাত লম্বা সাপটিকে ধরে ফেলেন।

পরে আহত শিশুটিকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সাপটি সঠিকভাবে শনাক্ত করতে সহায়তা করার উদ্দেশ্যে স্বজনরা পলিথিনে ভরে সাপটিকেও হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

/বিএসএস