• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


ঢাবি ক্ষণিকা বাস দুর্ঘটনায় আহ/ত অন্তত ৮ শিক্ষার্থী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ২:৩৫ পিএম

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ৮টার দিকে এফডিসি মোড় এলাকায়, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় হঠাৎ একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।