• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


সাড়ে তিন বছর পর হিলি বন্দরে ভারতীয় গম আমদানি শুরু

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১০:০৭ পিএম

ভারত-এর গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রায় সাড়ে তিন বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার গম আমদানি শুরু হয়েছে।

গত শনিবার বিকেলে ভারত থেকে তিনটি ট্রাকে করে ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এই আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়।

জানা গেছে, ‘মিফা ইন্টারন্যাশনাল’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘ইজান ট্রেডার্স’ থেকে এ গম আমদানি করেছে।

এর আগে অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।