• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম


আজ আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় থাকছেন সাবেক দুই স্ত্রী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৯:৩৯ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন আজ রোববার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, জাঁকজমকপূর্ণ তারকাখচিত আয়োজনের পরিবর্তে একেবারে ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত আমির খানের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে সব আনুষ্ঠানিকতা।

বিয়ের অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত। পরিবারের সদস্য, কাছের বন্ধু এবং নির্বাচিত কিছু আমন্ত্রিত অতিথিকে নিয়েই আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, আমির খানের জীবনের গুরুত্বপূর্ণ দুই অধ্যায়ের সাক্ষী তার দুই সাবেক স্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি তাদের সন্তানরাও বাবার নতুন জীবনের এই বিশেষ মুহূর্তে অংশ নেবেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরবর্তীতে বিচ্ছেদের মাধ্যমে সেই সম্পর্কের ইতি টানেন। তবে দুই সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার সুসম্পর্ক এখনো বজায় রয়েছে, যার প্রতিফলন দেখা যাবে এই পারিবারিক আয়োজনে।

অন্যদিকে গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি পুত্রসন্তান রয়েছে। আমির খানের তিন সন্তানসহ দুই পরিবারের সন্তানরাও এই নতুন পারিবারিক বন্ধনের অংশ হতে যাচ্ছেন।

সম্প্রতি এক ভিডিওবার্তায় আমির খান জানান, বড় আয়োজনের চেয়ে পারিবারিক আন্তরিকতা ও ঘনিষ্ঠ মুহূর্তকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে নতুন জীবনের জন্য ভক্তদের কাছে শুভকামনা ও আশীর্বাদ কামনা করেন তিনি।

আমির খানের এই বিয়েকে ঘিরে ইতোমধ্যেই বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তারকাখচিত জাঁকজমকের বদলে সংযত ও পারিবারিক আয়োজনকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

/এএসএফ