• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম


বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

আপডেট টাইম: ১২ এপ্রিল ২০২৬ ১০:১৯ পিএম

বাংলাদেশে ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হবার পর থেকেই ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ পরিবর্তন হতে পারে এমন গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনকে হালে পানি দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান-কে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংকটির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে আগেই কেন্দ্রীয় ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।