টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত চারজনই একই পরিবারের সদস্য।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও কয়েকজন পর্যায়ক্রমে গর্তে প্রবেশ করেন।
একপর্যায়ে গর্তের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
/বিএসএস