• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম


ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ যেসব এলাকায় আজ রাতে হতে পারে ঝড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৬:২০ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আরেক পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।