স্পেনের বিশ্বকাপ জয়ে গাজা ও পশ্চিম তীরে আনন্দের জোয়ার২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরেও। ম্যাচের শেষ বাঁশি বাজতেই হাজারো ফিলিস্তিনি রাস্তায় নেমে বিজয় উদযাপনে অংশ নেন।অস্থায়ীভাবে স্থাপন করা বড় পর্দা, বিভিন্ন স্টেডিয়াম ও খোলা জায়গায় জড়ো হয়ে ফাইনাল উপভোগ করেন অসংখ্য দর্শক। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর শুরু হয় আনন্দমিছিল। এ সময় উড়তে থাকে স্পেন ও ফিলিস্তিনের পতাকা, চারদিকে ধ্বনিত হয় উল্লাসধ্বনি।
তবে এই উদযাপন কেবল ফুটবলের সাফল্যকে কেন্দ্র করে ছিল না। অনেক ফিলিস্তিনি জানান, ফিলিস্তিন ইস্যুতে স্পেন সরকারের ধারাবাহিক রাজনৈতিক সমর্থন ও অবস্থানের কারণেই তারা এই জয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, স্পেনের এই বিজয় তাদের কাছে শুধু একটি ক্রীড়া অর্জন নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো একটি দেশের সাফল্যেরও প্রতীক।গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর চলে বিজয় উদযাপন। পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন হাজারো মানুষ।সূত্র: আল জাজিরা
/বিএসএস