• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম


বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ১০:১২ পিএম

বিদায়ী ম্যাচের আগেই এলদেন্স নিয়ে বড় সিদ্ধান্ত মেসিরস্প্যানিশ ফুটবল ক্লাব দেপোর্তিভো এলদেন্সের পূর্ণ মালিকানা বুঝে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এলদেন্সের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নিজের বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী ম্যানেজমেন্ট টিম গঠন করতে যাচ্ছেন মেসি। তবে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার জন্য এখনো স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।মেসির ঘনিষ্ঠ দুই প্রতিনিধি পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোত ক্লাবটির শীর্ষ নির্বাহী পদে আসার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মন্তানেসের ব্যাংকইন্টার ও ডেলয়েটের মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গত এপ্রিল মাসে মেসি কেনা আরেক কাতালান ক্লাব উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়ার প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন তিনি।অন্যদিকে আলফনসো নেবোত ২০০৯ সাল থেকে মেসি পরিবারের আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদেরও সদস্য।এদিকে দেপোর্তিভো এলদেন্সের প্রধান কোচ হাভিয়ের কালেহা জানিয়েছেন, ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মেসির প্রতিনিধি দলের নিয়মিত যোগাযোগ রয়েছে।মেসির মালিকানায় এলদেন্সের প্রশাসনিক কাঠামো কীভাবে বদলায় এবং ক্লাবটির দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন ব্যবস্থাপনা কতটা ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর ফুটবল মহলের।

/বিএসএস