• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম


মোবাইলে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতে রেললাইনে হাঁটা, ট্রেনের ধাক্কায় নিহত তরুণ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১১:২২ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট অতিক্রম করে বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধণগাছা গ্রামের বাসিন্দা। রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে রুবেল রেললাইন ধরে হাঁটার সময় মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন। কানে হেডফোন লাগানো থাকায় তিনি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পাননি। একপর্যায়ে দ্রুতগতির বনলতা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক রূপকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএসএফ