• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম


কুমিল্লার কোটবাড়িতে আর্জেন্টিনাকে ট্রল করায়, আর্জেন্টিনা সমর্থকদের কিল ঘুষিতে প্রাণ গেল অটোচালকের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ১১:০৪ এএম

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের মঠপুস্কুরনী এলাকায় সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালে ওই যুবক আর্জেন্টিনা দলকে নিয়ে কটূক্তি বা ট্রল করেন। খেলা শেষে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মারধরের একপর্যায়ে যুবকটির নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহতের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

/এএসএফ