• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম


শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা, চাইলেন সুস্বাস্থ্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:২১ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শুভেচ্ছাবার্তা দেন সাকিব আল হাসান। সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।

তবে একই বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতন ঘটে। এরপর থেকে সাকিব আর দেশে ফেরেননি। তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

/এসএন