• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মীর স্নিগ্ধর মনে পড়ল হাদির সেই সতর্কবার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৬ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন সালমান মুক্তাদির। এরপর এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধও এ ঘটনায় একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।সালমান মুক্তাদিরের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার নিজের একটি স্মৃতির কথা উল্লেখ করে মীর স্নিগ্ধ লিখেছেন, ‘আমার এখনো মনে আছে, জুলাইতে ইন্টারনেট আসার পর যখন আমি মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা ফেসবুকে পাবলিশ করে ওর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, তখন পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে সালমান মুক্তাদির ভাই শেয়ার করে।’কেন তিনি সেই ঘটনার কথা স্মরণ করছেন, সেটিও ব্যাখ্যা করেছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, ‘এই কথাটা বললাম এটা বোঝানোর জন্য যে, উনি জুলাইয়ের সময় নিজের জীবন, ক্যারিয়ার, কিছুকে পরোয়া না করে কীভাবে জুলাইতে আমাদের সহযোদ্ধা হয়েছিলেন। আজকে উনার সাথে যা ঘটেছে, এটা শুধুমাত্র চাঁদার ইস্যু না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে, এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে।’সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার প্রসঙ্গে জুলাই আন্দোলনের সময়ের আরেকটি কথাও মনে পড়ছে বলে জানান মীর স্নিগ্ধ। তিনি শহীদ ওসমান হাদির একটি বক্তব্যের কথা উল্লেখ করে লেখেন, ‘হাদি ভাইয়ের একটা কথা কানে বাজতেছে, আমরা যদি ৫–১০ বছরের মধ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করতে না পারি, জুলাইয়ের শহীদ, আহত পরিবার এবং পরিচিত মুখদের সাথে নয় শুধু, তাদের আপকামিং জেনারেশনকেও গণহত্যার শিকার হতে হবে।’স্ট্যাটাসের শেষদিকে মীর স্নিগ্ধ লেখেন, ‘এর বেশি প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ সবার মঙ্গল করুন।’এদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা সালমান মুক্তাদিরের স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।এ সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

/বিএসএস