বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য তাদের নজরে এসেছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সরকারের মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের উচিত হাইকমিশনারের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া। যদি তিনি আক্ষরিক অর্থে এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা নিন্দনীয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
পোস্টের শেষে তিনি বিষয়টি দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান।
/এসএন