• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৮ এএম


‘তোমরা বন্দুক-কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:২০ পিএম

এনসিপির মুখপাত্র Asif Mahmud Sajib Bhuiyan বলেছেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?” শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “কনটেক্সট না বুঝে কিংবা না বুঝতে চেয়ে, বক্তব্যকে টুইস্ট করে জুলাইকে স্রেফ সন্ত্রাস আকারে হাজির করার আওয়ামী বয়ানের রাজনীতিটা কারা কারা করলো চিনে রাখা গেলো।”

তিনি আরও বলেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। পৃথিবীর ইতিহাসে প্রায় সব গণঅভ্যুত্থান ও বিপ্লবই রেজিস্ট্যান্সের ইতিহাস বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে এনসিপির এই মুখপাত্র লেখেন, “আমাদের কর্মসূচি ছিলো অসহযোগ। তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?”

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টে প্রায় এগারো হাজার রিয়্যাকশন পড়েছে।