ছবি: সংগৃহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলেও তার অভিযোগ গ্রহণ করা হচ্ছে না বলে দাবি করেছেন এনসিপির এই নেতা।
শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
সংক্ষিপ্ত ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।”
এর আগে একই দিনে ঝিনাইদহে জুমার নামাজ শেষে তার ওপর হামলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি। সেই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।