• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম


পলকের চিকিৎসার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না: আইনজীবী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৯:৫৪ পিএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এদিকে অভিযোগ গঠন শুনানিতে অংশ নিতে কারাগার থেকে আদালতে হাজির করা জুনাইদ আহমেদ পলকের চিকিৎসার বিষয়ে আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

এ কারণে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

/এএসএফ