• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৪০ এএম


ফ্যা/সিবাদের শেষ চিহ্ন মুছে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:৪৭ পিএম

জনগণের মুক্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন সম্পূর্ণভাবে বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের দেরি হয়েছে, সমস্যা নেই, বাস্তবতা মেনে নিন। জনগণকে সম্মান দেখালে, জনগণও আপনাদের সম্মান ও গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে “হ্যাঁ” দিলেও নির্বাচনের পর সরকার বলছে, গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কীভাবে হালাল হয়?’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।’ একই সঙ্গে তিনি জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

/এসএন