• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম


কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ৫:০৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। একই সঙ্গে আসামিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন জানানো হয়েছে।বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।রাষ্ট্রপক্ষ এসব অভিযোগের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন করেছে। পাশাপাশি তাদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন জানানো হয়েছে।

/বিএসএস