• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম


শিগগিরই শুরু হবে পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজ: প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৮:৫১ পিএম

শিগগিরই শুরু হবে পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজ: প্রধানমন্ত্রী তারেক রহমানপদ্মা ও তিস্তা নদীতে শিগগিরই ব্যারাজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী দুটির পানিপ্রবাহের সমস্যা সমাধান এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।তারেক রহমান বলেন, পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীর পদ্মা নদী এবং উত্তরাঞ্চলের তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।তিনি জানান, ব্যারাজ নির্মাণের কাজ শুরু হলে যত দ্রুত সম্ভব প্রকল্প দুটি শেষ করার চেষ্টা করবে সরকার। একই সঙ্গে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।

/বিএসএস