আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি পুনরায় কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার নিয়ম বহাল থাকবে।
/এসএন