জাতীয় সংসদে অর্থ বিলের একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৯ জুন) অর্থ বিলের ওপর উত্থাপিত সংশোধনী প্রস্তাবে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় স্পিকার আমিনুল হককে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’
স্পিকারের এই বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন।
ঘটনার পর সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।
/এসএন