• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম


জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৪:৪২ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী অর্থবছরের শুরু থেকেই ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বাজেট বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা গ্রহণ করছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী জানান, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সরকারের এ ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। তবে নতুন কাঠামোয় বেতন বৃদ্ধির হার, গ্রেডভিত্তিক সুবিধা এবং বাস্তবায়নের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে বাজেট বক্তৃতায় নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।সরকারের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করা হতে পারে।

/বিএসএস