• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম


কওমি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৭:১৮ পিএম

দেশের আলিয়া মাদরাসাগুলোতে ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে কওমি শিক্ষার্থীদের জন্য সরকারি বেতনভুক্ত শিক্ষক হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সারা দেশে ১৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হচ্ছে।বুধবার (৬ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।নিয়োগ ও যোগ্যতার শর্তসভায় জানানো হয়, সারা দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের লক্ষ্যে ‘সহকারী মৌলভী’ ও ‘ইবতেদায়ি কারি’ পদে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।‘সহকারী মৌলভী’ পদে আবেদনের জন্য দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ডের ‘ইলমে কেরাত’ বা ‘তাহফীজুল কুরআন’ সনদ থাকতে হবে।বেতন কাঠামোজাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী—সহকারী মৌলভী পদ: ১০ম গ্রেডইবতেদায়ি কারি পদ: ১৬তম গ্রেডজাতীয় ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতাশিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এতে স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ৮–১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।এছাড়া কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ‘মাই গভ’ প্ল্যাটফর্মে অ্যাপোস্টিল পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।বৈঠকে উপস্থিতি ও নির্দেশনাকারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে বৈঠকে আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি রুহুল আমীনসহ শীর্ষস্থানীয় কওমি আলেমরা উপস্থিত ছিলেন।বৈঠকে মাদরাসা ও আলেমদের নিয়ে নেতিবাচক অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কওমি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।