• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম


গা/জায় ব/ন্যার পানিতে বি/প/র্য/স্ত পুরো শিবির, সতর্কতা রেড ক্রসের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৭:৪৪ পিএম

গাজায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির ও তাঁবু। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন হাজার হাজার পরিবার। বিশেষ করে শিশুদের শুকনো ও নিরাপদে রাখার চেষ্টা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। এমন পরিস্থিতিতে গাজার শরণার্থী শিবিরগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস।আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেড ক্রসের মুখপাত্র আমানি আল নাউক বলেন, টানা চতুর্থ শীত মৌসুমেও গাজার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে বৃষ্টি ও ঠান্ডা থেকে নিজেদের সন্তানদের রক্ষা করতে কঠিন সংগ্রাম করতে হচ্ছে।গাজা থেকে কথা বলার সময় তিনি বলেন, ‘পরিবারগুলো গত তিন বছর ধরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জীর্ণ তাঁবুতে বসবাস করছে।’আমানি আল নাউক জানান, বৃষ্টির পানি থেকে তাঁবু রক্ষা এবং আশ্রয়কেন্দ্রের ভেতরে জমে থাকা পানি সরাতে পরিবারগুলোকে প্রতিনিয়ত চেষ্টা করতে হচ্ছে। একই সঙ্গে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ও জীবন রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুধু একটি পরিবার নয়, পুরো আশ্রয়শিবিরের বাসিন্দারাই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ ধরনের দুর্ভোগের বিভিন্ন ভিডিওচিত্রও দেখেছে রেড ক্রস।রেড ক্রসের মতে, গাজার পরিবারগুলোর জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই আশ্রয়ব্যবস্থা। অস্থায়ী তাঁবু বা জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র দিয়ে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।আমানি আল নাউকের ভাষায়, ঝড় ও প্রতিকূল আবহাওয়া থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে—এমন স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যথায় বৃষ্টি ও শীতের প্রতিকূলতায় বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়বে।

সূত্র: আল জাজিরা

/বিএসএস