• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪২ পিএম

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হামলায় প্রায় আটটি এফ–১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ–১০ থান্ডারবোল্ট সামরিক বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে সরাসরি জানেন—এমন কয়েকটি সূত্রের বরাত দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) এসব তথ্য প্রকাশ করা হয়।সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় প্রায় আটটি এফ–১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে বিমানগুলো আবার ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তবে এ হামলায় একটি এ–১০ থান্ডারবোল্ট সামরিক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একটি ডানা হারিয়েছে।এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায়। ওয়াশিংটনের দাবি ছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করেছিল। এর জবাব হিসেবেই ইরানি ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়।এর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল প্রতিহত করতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে সিবিএসের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে বলা হয়েছে, রাতভর চালানো ইরানের ওই হামলায় জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

/বিএসএস