• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম


হাসপাতালের দেয়াল ধসে সাতজনের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ১২:২৯ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু একটি পুরোনো দেয়াল হঠাৎ ভেঙে রাস্তার ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, কয়েক সপ্তাহের তীব্র গরমের পর বুধবার হঠাৎ বেঙ্গালুরুতে আবহাওয়ার পরিবর্তন ঘটে। প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই হাসপাতালের দুর্বল ও পুরোনো সীমানা প্রাচীরটি ধসে পড়ে।কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং ফুটপাতে থাকা চারজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। ঘটনাটিতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজন নারীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এদিকে আকস্মিক এই বৃষ্টিপাতে বেঙ্গালুরু শহরে গাছ উপড়ে পড়া ও জলাবদ্ধতার মতো নানা দুর্ভোগ দেখা দিয়েছে। হাসপাতালের দেয়াল ধসের ঘটনায় কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।