আন্তর্জাতিক ডেস্ক:
গতকাল সিরিয়া ও জর্ডানের মধ্যবর্তী মরুভূমিত এলাকায় UNHCR সদস্যদের একটি টিম জীপে করে যাচ্ছিল তাদের নির্ধারিত গন্তব্যে। হঠাৎই তাদের নজরে আসে মরুভূমির শূণ্যতা ভেদ করে কিছু একটা দেখা যায়। কাছে যেতেই দেখা গেল বিশ্বমানব ইতিহাসের এক করুন চিত্র। একটি সিরিয়ান শিশু, যার বয়স মাত্রই ৪ বছর। হেঁটেই পারি দিচ্ছে বিশাল এই মরুভূমি। পরিবারের সকল সদস্য নিহত হয়েছে। তার হাতে একটি ব্যাগ। ব্যাগ খুলতে দেখা গেল মহিলাদের জামা কাপড়। জানা গেল এগুলো তার নিহত মা ও বোনের।
লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস’ (SNHR)-এর তথ্য অনুযায়ী, মার্চ ২০১১ থেকে শুরু হওয়া এই যুদ্ধে ৩০,০০০-এর কাছাকাছি শিশু প্রাণ হারিয়েছে。 এছাড়া হাজার হাজার শিশু স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে এবং আরও ৫,০০০-এর বেশি শিশু আটক বা নিখোঁজ রয়েছে।
এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখেরও বেশি শিশু।
/এএসএফ