সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ, হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সরাসরি হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হুতিদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই সময়ে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।এর আগে দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে বিপৎসংকেত জারি করা হয়েছিল। তবে বিস্ফোরণের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।এদিকে, ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণশিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ হামলার পর সংঘাত আরও তীব্র হয়েছে।বিশ্লেষকদের মতে, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত এখন দেশটির সীমানা ছাড়িয়ে সৌদি আরবের নিরাপত্তা, আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণকে ঘিরে বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে।
/বিএসএস