• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম


ইরানপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান ইয়েমেনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ৬:০৯ পিএম

হুথিদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান চাইল ইয়েমেনহুথিদের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আব্দুলআজিজ আল-জুবাহ। বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বন্ধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল এল-শেখ আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আল-জুবাহ। এ সময় হুথিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামি বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অভিন্ন অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।আল-জুবাহ বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ইসলামি ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।ইয়েমেনের এডেন বিমানবন্দর ও সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে সাম্প্রতিক হুথি হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব হামলা বেসামরিক স্থাপনার মর্যাদা ও সুরক্ষার নীতির লঙ্ঘন।এ ছাড়া আল-জুবাহ অভিযোগ করেন, নিজেদের কর্মকাণ্ডের পক্ষে সমর্থন আদায়ের জন্য হুথিরা ইসলাম, ফিলিস্তিন ইস্যু এবং জেরুজালেম ও গাজা রক্ষার স্লোগান ব্যবহার করছে।বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের সঙ্গে যোগাযোগ ও যৌথ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন ওআইসি মহাসচিব। পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং ইয়েমেনসহ পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়াই এ যোগাযোগের লক্ষ্য।

/বিএসএস