দীর্ঘ তিন বছর পর আবার শ্রেণিকক্ষে ফিরেছে গাজার শিশুরা। যুদ্ধ ও হামলায় চারপাশের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হলেও পড়াশোনায় ফেরার আকাঙ্ক্ষা থামিয়ে রাখতে পারেনি তাদের।বছরের পর বছর সংঘাতের কারণে গাজার শিশুদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় নিয়মিত শ্রেণি কার্যক্রমও বন্ধ ছিল। এর ফলে দীর্ঘ সময় ধরে স্কুলের বাইরে থাকতে হয়েছে অসংখ্য শিশুকে।এখন ধ্বংসস্তূপ ও যুদ্ধের ক্ষতচিহ্নের মধ্যেই নতুন করে শুরু হয়েছে তাদের শ্রেণিকক্ষে ফেরার পথচলা। দীর্ঘ বিরতির পর বই-খাতা হাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পেরে শিশুদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। তবে তাদের চারপাশের পরিবেশ এখনো যুদ্ধের ভয়াবহতার স্মৃতি বহন করছে।তিন বছর পর শ্রেণিকক্ষে ফিরে আসা এই শিশুরা শুধু শিক্ষা কার্যক্রমেই ফিরছে না, বরং স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষারও প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ধ্বংসস্তূপের মধ্যেও তাদের হাতে বই ও চোখে ভবিষ্যতের স্বপ্ন।
/বিএসএস