• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম


শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড, পুলিশের হামলার সমালোচনায় রাহুল গান্ধী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৯:৫১ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। পুলিশের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সোমবার (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা অন্যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে এবং কেবল আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে।

তিনি বলেন, ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই এসব শিক্ষার্থীর কথা শুনতে হবে এবং অবিলম্বে তাদের সমস্যা সমাধান করতে হবে।

/এএসএফ